অনলাইন ভর্তি
Apply Now →ফলাফল দেখুন
Check Grades →ডাউনলোড জোন
Files & Routine →শিক্ষকবৃন্দ
Our Faculty →
প্রধান শিক্ষকের বাণী
বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়টি শিক্ষায় অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে সুদীর্ঘকাল ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। একবিংশ শতাব্দীতে প্রযুক্তি ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। তথ্য-প্রযুক্তি আধুনিক বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজেদের পরিচয় ও কর্মকাণ্ড সহজেই বিশ্বের সামনে তুলে ধরছে। এ ক্ষেত্রে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ও কোনো অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এই বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম এখন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর ফলে বিদ্যালয়ের সব ধরনের তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীমহল সবাইকে আমাদের ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের আমন্ত্রণ জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ও পরিচালনায় যাঁদের নিরলস পরিশ্রম ও অবদান রয়েছে, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করছি। ধন্যবাদ সকলকে।
খবর ও ইভেন্ট
সকল খবর
অর্ধ-বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষা-২০২৬ আগামী ২৮ জুন ২০২৬ এর পরিবর্তে ০১ জুলাই ২০২৬ খ্রি. হতে অনুষ্ঠিত হবে।
নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়-অভিভাবক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
-
12Julভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শিক্ষার্থীদের অসুবিধা ও নিরাপত্তার স্বার্থে ১২ ও ১৩ জুলাই ২০২৬ তারিখের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত তারিখের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
-
30Junঅর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি
-
24Junঅর্ধ-বার্ষিক ও প্রাক্- নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
-
17Junঅর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৬ আগামী ২৮/০৬/২০২৬ খ্রি. এর পরিবর্তে ০১/০৭/২০২৬ খ্রি. হতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ডাউনলোড জোন এ দেয়া হয়েছে।
-
11Junবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের নোটিশ।
গুরুত্বপূর্ণ হটলাইন
জরুরি প্রয়োজনে সরাসরি কল করুন
ফটো গ্যালারি
আমাদের প্রতিষ্ঠানের স্মৃতি এবং ইভেন্টগুলো এক্সপ্লোর করুন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব সম্পদ বড়ুয়া মহোদয়ের অবসরজনিত বিদায় ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অ্যালবাম খুলুন
মহান স্বাধীনতা দিবস উদযাপন
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কুচকাওয়াজে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়) বালিকা দল ১ম, বালক দল ৩য় এবং সম্মিলিত ডিসপ্লেতে ১ম স্থান অর্জন করেছে। সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অ্যালবাম খুলুন